উপমন্যু সিরিজ - প্রতিটি বইয়ের প্রকাশক বসাক বুক স্টোর 

অবসরজীবনের কাছে চলে এসেছেন উপমন্যু। ছুটি নিয়ে ঘরে বসে থাকলেও হতো। কিন্তু তার সেটা পছন্দ নয়। তিনি নিজের মত করে তদন্ত করে চলেন। গড়পড়তা গোয়েন্দাদের মত তার কোন সাগরেদ নেই। সিস্টেমে থেকেই তিনি সমাধান করেন রহস্যের। যেখানে দেখিবে ছাই এবং নিখুঁত খুন উপমন্যুর প্রথম দুটি কাহিনি। যেখানে দেখিবে ছাই কাহিনিতে খুন হয়েছে উত্তরবঙ্গ থেকে এসে কলকাতায় পিজিতে থাকা মেয়ে। সে কেন খুন হয়েছে? বিপথে চালিত হবার জন্যই কি সেই খুন?
নিখুঁত খুনে খুন হয়েছেন গৃহবধূ। দুটি ক্ষেত্রেই কাহিনির থিম "কাম" রিপু। উপমন্যু কীভাবে সমাধান করলেন এই খুনগুলোর?

নিখুঁত খুন অডিও স্টোরি শুনতে পাবেন এখানে 
প্রথম পর্ব 
দ্বিতীয় পর্ব 

প্রথম দুই বইটি কেনার লিংক 

উপমন্যু সিরিজ - তৃতীয় কাহিনি- শুধু বিষ 

শুধু বিষ উপমন্যু সিরিজের তৃতীয় উপন্যাস। একজন গোয়েন্দার কি শিরদাঁড়াও থাকা উচিত নয়? বিষ আমাদের সমাজের কোণায় কোণায় পৌঁছে গেছে। সে বিষে ক্ষয় হচ্ছে মনুষ্যত্ব। একটা জায়গায় গিয়ে যেন আমরা হারিয়ে ফেলছি সব কিছুই। লকডাউন, কোভিডের সময় অপরাধ যেভাবে বেড়ে গেছে, অপরাধ করে কোভিডের নাম দেওয়ার প্রবণতাও তেমন বেড়েছে। একজন সন্ধানীকে এখান থেকেই লড়াই শুরু করতে হয় চাল থেকে কাঁকড় বাছার। অবসর তো সামনেই। শেষ পর্যন্ত কি হাল ছেড়ে দেবেন উপমন্যু ? দেখা যাক

শুধু বিষ অডিও স্টোরি শোনার লিঙ্ক

শুধু বিষ বইটি কেনার লিংক 

উপমন্যু সিরিজ - চতুর্থ কাহিনি- শেষের কবিতা  

 'শেষের কবিতা' একটি রহস্য উপন্যাস, যেখানে একজন বিখ্যাত গায়কের হত্যার তদন্ত করা হয়। এই বইটিতে উপমন্যু সিরিজের একটি অংশ, যেখানে অবসরপ্রাপ্ত উপমন্যু এই খুনের রহস্য উদঘাটনে নিযুক্ত হন। এটি একটি ছোট উপন্যাস যা মানবমনের জটিলতা ও রহস্যের ওপর আলোকপাত করে এবং এর শেষে একটি মোচড় রয়েছে।


শেষের কবিতা বইটি কেনার লিংক 
 
 অডিও স্টোরি 

উপমন্যু সিরিজ - পঞ্চম কাহিনি- আবার বছর চল্লিশ পরে  

পুরনো বন্ধুদের সঙ্গে চল্লিশ বছর পর দেখা। তারপরই ঘটে যাওয়া একটা অঘটন। উপমন্যুর পঞ্চম কেস... 


বইটি কেনার লিংক