নীপাদের বাড়ি (সামাজিক) 

‘বাড়ি’ কি শুধুই ইঁটকাঠের এক ইমারত? বাড়িতে যারা বসবাস করে, তাদের জীবনের বয়ে চলায় কি বাড়ির কোনও ভূমিকা থাকে না? বাড়ির মধ্যে নারী-পুরুষ, তাদের প্রেম বিরহ যন্ত্রণা, তাদের জীবনের লড়াই থেকে শুরু করে সেই বাড়িরই মেয়ে ‘নীপা’র জীবনে কেমন করে জড়িয়ে আছে ওদের বাড়িটা?… মাধ্যমিকের সময় থেকে কিশোরী নীপার বেড়ে ওঠা, তার একমাত্র আশ্রয় ‘মা’, বিচিত্র হবু ‘স্বামী’ থেকে নানা রূপের প্রেমিকরা, তার বাবার পালিয়ে গিয়ে বিয়ে করা নতুন মা…সর্বত্র ছায়া ফেলেছে এই বাড়িটা। এ উপন্যাস শুধু রহস্যকাহিনি নয়, শুধু প্রেমের উপাখ্যান নয়, আশ্চর্য সব ঘটনায় আলোড়িত নীপা ও তাদের বাড়িকে ঘিরে আবর্তিত এক দীর্ঘ জার্নির নাম।


প্রকাশক- পত্রভারতী 
কিনতে ক্লিক করুন এখানে 


পথ হারাবো বলেই (সামাজিক- প্রেম)  

এই বইতে আছে দুটি কাহিনি। 

আড়াল উপাখ্যান
প্রত্যেকের জীবনেই আড়াল থাকে। সুপ্রিয়-সংযুক্তা, নীলাদ্রি-রণিতাদের জীবনও তার থেকে আলাদা নয়। একজোড়া দম্পতি এসেছে তাদের দুমড়ে যাওয়া মন জোড়াতাপ্পি দিতে । পাহাড়ে নাকি মনের অসুখ সারে! আবার বাড়িতে না জানিয়ে এসেছে কলেজের বন্ধু হিয়া, রুদ্র, পল্লব, রুমানা ! নিজেদের ভেতরের আড়াল কি সবাই পড়ে ফেলতে পারবে ? কোন পথে বাঁক নেবে জীবন? …

পথ হারাবো বলেই
চান্দ্রেয়ী বেড়াতে এসেছে বাবা মায়ের সঙ্গে। ঋজু দুরন্ত প্রেমিক, চোখের আড়াল করতে চায় না প্রেমিকাকে। সেও বেড়িয়ে পড়ে বন্ধুদের নিয়ে। চান্দ্রেয়ীর বাবা সৌরেন জানতে পারলেন সেকথা। বদলে ফেললেন গন্তব্যের পথ। এরপর কী করবে ঋজুরা?… সৌরেনের জীবনও হারিয়েছে অতীতের ভুলে। মালিনী কি জানে স্বামী ও মেয়ের জীবনের এই আড়াল? জমে থাকা কি বরফগলা জলের মতো গড়িয়ে যাবে পাহাড়ের গা বেয়ে?  


প্রকাশক - পত্রভারতী 
বই কেনার লিঙ্ক


যুযুধান (স্পাই থ্রিলার)  

গুপ্তচর সংস্থাগুলো তাদের কাজের জন্য সাধারণ মানুষকে ব্যবহার করে কীভাবে, তা এই বইতে লিপিবদ্ধ হয়ে রইল। ঝিঁঝিঁ যেমন বলে, কারো অজান্তেই তাকে কীভাবে একটা জায়গায় অনুপ্রবেশ করানো হয়, তাকে একটার পর একটা নির্দেশ মানতে বাধ্য করা হয়, অপারেশন জন্নত বলল একজন সাধারণ পাকিস্তানি ছেলেকে কাশ্মীরে মিশনে পাঠানোর গল্প। এই দুই গল্পের আপাতদৃষ্টিতে কোন যোগাযোগ না থাকলেও আদতে এই গল্পদুটো যেন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। রাষ্ট্রের প্রয়োজনে ইচ্ছে না থাকলেও একজন সাধারণ মানুষকে জড়িয়ে পড়তে হয় নিজের অজান্তেই। ঝিঁঝিঁ এবং অপারেশন জন্নত তাই আলাদা কাহিনি হয়েও আদতে একই বিষয়ের ওপরে দুটো পৃথক গল্প বলা…
অপারেশন জন্নত-
আরিফকে হঠাৎ করেই করাচি থেকে অন্য শহরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ছেলেটা জানত না তার জন্য কী অপেক্ষা করে আছে। হঠাৎ করে যখন জানতে পারল তাকে আসলে একটা মিশনে রাখা হয়েছে, তার আর পালানোর পথ রইল না। অপারেশন জন্নত আসলে কী? কেমন ছিল ছেলেটির অভিজ্ঞতা? অপারেশন জন্নত সে কাহিনিই বলে।

ঝিঁঝিঁ- মাথার কাছে হঠাৎ করে ঝিঁঝিঁ পোকা ডেকে উঠল। কীভাবে এ পোকা ডেকে উঠল, কিছুতেই বুঝে উঠতে পারেনি ছেলেটা। ক্রমাগত নির্দেশ আসতে শুরু করল ঝিঁঝিঁ পোকাদের মাধ্যমে। ঠিক কোন ঠিকানায় নিয়ে চলল তাকে এই পোকারা? জানার জন্য পড়তে হবে ঝিঁঝিঁ।


প্রকাশক - বুকলুক 
বইটি কেনার লিংক 


মৃত্যুর থাবা (থ্রিলার) 

আমরা ভীষণভাবে মোবাইল ফোন বিশেষ করে স্মার্টফোন ডিপেন্ডেন্ট হয়ে গেছি এই মুহূর্তে। বাস থেকে ট্রেনে, যেখানেই যাই, সর্বত্র সবাই ফোনে মুখ গুঁজে বসে আছে। বিকেলে খেলার সাথীরাও কমে যাচ্ছে। ছোটোদের হাতেও এখন মোবাইল ফোন। ফোন নির্ভরতা এখন এতটাই বেড়ে গেছে, ফোনটা এখন আর আমাদের শুধুমাত্র কারও সঙ্গে কথা বলার মাধ্যম নয়। ব্যাঙ্কিং, ম্যাপ দেখা থেকে শুরু করে সব কিছুই যন্ত্রটার দখলে চলে গেছে। ঠিক এই জায়গা থেকে এ কাহিনি লেখার সূত্রপাত। কী হবে, যদি কেউ মোটা টাকার বিনিময়ে আমাদের হাতের ফোনটা নিয়ে নেয়? আমরা কি পারবো স্মার্টফোন ছাড়া থাকতে? দেখা যাক…


প্রকাশক - বুকফার্ম 
বইটি কেনার লিংক এখানে 

 
 অডিও স্টোরির লিঙ্ক 


মেঘছায়ে (প্রেম) 

অফিস ট্যুরে গিয়ে অনন্যর পরিচয় হল ঐশানীর সঙ্গে। ভীষণ মুডি আর অনেকখানি রহস্যে ঢাকা এক মেয়ে। অনন্য দূরে থাকতে চেয়ে গেছে প্রতিনিয়ত। ঐশানীকে বুঝতে চেষ্টা করে গেছে। তাকে বোঝা কি খুবই কঠিন? কলকাতা ফিরেই বা দুজনের কী হবে? মেঘছায়ে খুব কম একটা সময়ের গল্প। ওই কম সময়টুকুই অবশ্য মানবজীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময়। দেখা যাক শেষ অবধি দুজনের কী হয়..


প্রকাশক- বুকলুক 
বইটি কেনার লিঙ্ক 


শুভম সমগ্র 

শুভম আসলে কে? সে ঠিক কী কী কাণ্ড করে বেড়ায়, তার সব কাহিনিগুলো একসঙ্গে ধরা থাকল এই সমগ্রে 


প্রকাশক- লিপিঘর  

বইটি কেনার লিংক 


ডিভোর্স  সমগ্র (সামাজিক) 

মজা আর সম্পর্ক ঘিরে আসলে গভীর কিছু কথা। 
থাকছে দুটো উপন্যাস- ডিভোর্স ইত্যাদি ১+২ 


প্রকাশক- বসাক বুক স্টোর   

বইটি কেনার লিংক 


নিশুতি/ কালরাত্রি (হরর)  

কালিম্পং-এ বেড়াতে গেছে সাতটা ফ্যামিলি। বাস খারাপ হয়ে গেল রাস্তায় মাঝরাতে। অন্ধকারে বাসটা খারাপ হবার আর জায়গা পেল না? তাও আবার পাহাড়ে! রাতের এমন একটা সময়ে বাসটা খারাপ হল যখন বাইরে থেকে কোনো সাহায্য লাভের আশা করাও সম্ভব নয়। রাস্তার পাশে একটা বাড়ি পাওয়া গেল যেখানে বাসের যাত্রীরা রাত্রিবাসের জন্য প্রস্তুতি নিল। কিন্তু সময় কাটবে কী করে? শুরু হল ট্রুথ এন্ড ডেয়ার খেলা। আর খেলতে গিয়েই ওরা মুখোমুখি হতে শুরু করল একটার পর একটা ভয়ংকর অপ্রিয় সত্যের। যে সত্যের সামনে দাঁড়ানোর কথা কোনোদিন স্বপ্নেও ভাবেনি কেউ। জীবনের একটা রাতেই এমন সব হাড় হিম করা অভিজ্ঞতা হল তাদের… নাহ্। বলবো না। পড়তে শুরু করুন।


প্রকাশক-বুকফার্ম

বইটি কেনার লিংক 

 
 অডিও স্টোরি শোনার লিঙ্ক 


ক্যাপসিকাম ও রসগোল্লা  (থ্রিলার) 

খুনি যেখানে নিজে থেকে এসে আত্মসমর্পন করল, সেখানে কেন একটাও সাক্ষ‍্য-প্রমাণ খুঁজে পাওয়া গেল না? আর কেনই বা বারবার ঘুরে ফিরে আসতে লাগল অতীতের এক ভয়াবহ ঘটনার উল্লেখ। সে কি পাগল? পাগল হলে এত হিমশীতল মস্তিষ্কের অধিকারী সে হয় কী করে? সে যেন আগে থেকেই জানে একটু বাদে কী ঘটতে চলেছে। ঠিক যেন দাবার বোর্ড সাজিয়ে বসেছে সে। একটা চাল এদিক ওদিক হলেই কিস্তিমাত…


প্রকাশক-বুকলুক 

বইটি কেনার লিংক 



জীবন মরণের সীমানা ছাড়িয়ে (সামাজিক) 

দুটি উপন্যাস আছে। 
1) যে পথে যেতে হবে- ব্রেক আপ পরবর্তী জীবনের ভ্রমণ আখ্যান। 
2) খেলা যখন ছিল- জ্যেঠুর ক্যান্সারের খবর শুনে বাড়ি আসে কৌশিক। তারপর কী কী হল? 


প্রকাশক-বসাক বুক স্টোর  

বইটি কেনার লিংক 



ক্যাফে কিছুক্ষণ (সামাজিক) 

এক ক্যাফেকে ঘিরে গড়ে ওঠা নরনারীর জীবন আখ্যান 


প্রকাশক-লিপিঘর 

বইটি কেনার লিংক 



প্রেম ও অন্যান্য দুটি উপন্যাস ( সামাজিক- প্রেম) 

দুটি উপন্যাস আছে। 
1) বৈবাহিক - প্রেমের আখ্যান 
2) রোদচশমা -  শহুরে যাপনের এক নাগরিক আখ্যান। 


প্রকাশক-বসাক বুক স্টোর 

বৈবাহিকের অডিও স্টোরি  

বইটি কেনার লিংক 




গ্রহণ (সামাজিক) 

রুপোলী পর্দা আর তাকে ঘিরে থাকা অন্ধকার সময়ের আখ্যান 


প্রকাশক-লিপিঘর 

বইটি কেনার লিংক 



৫ কথা (সামাজিক) 

পাঁচটি নভেলা। 
1) নষ্ট সময়ের উপাখ্যান  - চিট ফান্ড কাণ্ডের প্রভাব নিয়ে লেখা 
2) সে- প্রেমের নভেলা 
৩) যেদিকে যায় রাস্তা- প্রেমের নভেলা 
৪ ও ৫) ফ্লাইওভার ভেঙে পড়ার ঘটনা নিয়ে লেখা দুটি নভেলা 


প্রকাশক-লিপিঘর 

বইটি কেনার লিংক 



অ্যাপার্টমেন্ট (সামাজিক)  

একটা অ্যাপার্টমেন্টের বিভিন্ন মানুষের জীবন আখ্যান 


প্রকাশক-লিপিঘর   

বইটি কেনার লিংক 



গোলোকপুরের পরশপাথর (কিশোর উপন্যাস) 

গোলোকপুরে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে লেখা উপন্যাস গোলোকপুরের পরশপাথর 


প্রকাশক-বসাক বুক স্টোর    

বইটি কেনার লিংক 



অনিন্দ্য কথা (বন্ধু সম্পর্কিত) 

অনিন্দ্য এক অন্য রকমের বন্ধু। সত্যিকারের বন্ধু। আর সেই সত্যিকারের বন্ধুত্ব নিয়েই গল্প সংকলন। 


প্রকাশক-আদরের নৌকা 

বইটি কেনার লিংক 



দার্জিলিং মেল 

পাহাড়ের পটভূমিতে লেখা দুটি নভেলা।
(প্রাপ্তবয়স্ক গল্প) 


প্রকাশক-আদরের নৌকা 

বইটি কেনার লিংক